নিউজ প্রেজেন্টার হতে যা প্রয়োজন

Cleaning

comment No Comments

By Media Minds

পেশা হিসেবে সংবাদ উপস্থাপনা নিয়ে আমাদের দেশের ৯৫ ভাগ মানুষের কোনো ধারণা নেই। অথচ এই সেক্টরে চাকরি পাওয়া অন্য যেকোনো সাধারণ চাকরির চেয়েও অনেক সহজ। প্রয়োজন হয়না কোনোপ্রকার লবিং এর।

এখানে রয়েছে তারকাখ্যাতি পাওয়ার দারুণ সুযোগ। পাশাপাশি পার্টটাইম এবং ফুলটাইম তথা চাকরির ধরন অনুযায়ী হ্যান্ডসাম সেলারি তো রয়েছেই। নিউজ প্রেজেন্টেশনে শুদ্ধ উচ্চারণ জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এব্যাপারে কোনো আপোষ নেই। আর মিডিয়া মাইন্ডস ইন্সটিটিউটের নিউজ প্রেজেন্টেশন কোর্সে দেশ সেরা সিনিয়র নিউজ প্রেজেন্টার এবং বিষয়ভিত্তিক দক্ষ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে উচ্চারণ শুদ্ধ করার জন্য স্পেশাল ৪/৫টা ক্লাসই যথেষ্ট। দ্বিতীয়ত প্রয়োজন হয় নিউজের বাচনভঙ্গি তথা নিউজ প্রেজেন্টেশনের সুন্দর একটি নিজস্ব স্টাইল তৈরি করা।

ক্লাসে প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্র‍্যাক্টিসের মাধ্যমে খুব সহজেই এই স্কিলটি আয়ত্ত করা যায় অতী অল্প সময়ে। আর তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের নার্ভাসনেস দূর করে সেলফ কনফিডেন্স বৃদ্ধি করা।

অনেক প্রশিক্ষনার্থী শুধুমাত্র নার্ভাসনেসের কারণে ভালো প্রেজেন্টেশন জেনেও নিজের পারফরম্যান্স অডিশনে শো করতে ব্যর্থ হন। অথচ টেকনিক জানলে নার্ভাসনেস দূর করা অত্যন্ত সহজ একটি বিষয়। উপরে উল্লেখিত বিষয়গুলো শিখে সহজেই আপনি একজন নিউজ প্রেজেন্টার হতে পারেন।

Leave a Comment